SUCyber

সর্বদাই আমরা আছি আপনাদের সাথে

গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Grameen Bank Job Circular 2024

গ্রামীণ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক নিয়োগ প্রকাশের তারিখ: ১৮, ২১ নভেম্বর ২০২৪ চলমান নিয়োগ: ০২টি পদের সংখ্যা:অসংখ্য জন
বয়সসীমা:১৮-৩০ বছর শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ চাকরির ধরন: বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েব সাইট: www.grameenbank.org আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ও ০৮ ডিসেম্বর ২০২৪ আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে নিয়োগ প্রকাশের সূত্র: বিডিজবস.কম ও দৈনিক প্রথম আলো
(সূত্র: দৈনিক প্রথম আলো ২১ নভেম্বর ২০২৪) গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ পদ্ধতি: ক) নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। খ) নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ৯,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০ টাকার বেতন স্কেলে ‘কেন্দ্র ব্যবস্থাপক’ পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। গ্রামীণ ব্যাংক নিয়োগ – ০২ চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গ্রামীণ ব্যাংক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পাবে। চাকরিতে আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৪ বিকাল ৫:০০ টা পর্যন্ত। এই পােস্টের মাধ্যমে আমরা গ্রামীণ ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তিটির আবেদন যােগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়ােগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Grameen Bank Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি। পদের নামঃ ব্যবস্থাপনা পরিচালক পদ সংখ্যাঃ নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। শিক্ষা স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বয়সসীমাঃ ২৫-১১-২০২৪ তারিখে বয়স ৪৫-৫৮ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতনঃ ব্যাংকের প্রচলিত নিয়মে/আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণের বা SME প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছেন এবং মাঠ পর্যায়ে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদারকিতে নেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকতে হবে। প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ের অপারেশন, অর্থ ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামীণ ব্যাংক এর দর্শনকে ধারণ করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে। অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগে (Communication Skill) দক্ষতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ গ্রামীণ ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ আপনি যদি গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চাকুরীর অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি ও আবেদনপত্র আগামী ২৫-১১-২০২৪ তারিখের মধ্যে চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬ বরাবরে আবেদন করে বিভাগ প্রধান (ভারপ্রাপ্ত), মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬ এ পাঠাতে হবে। আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় : ২৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

অকালে চুল পেকে যাওয়া সমস্যার সমাধান নিন।

অকালে চুল পেকে যাবার মতো বিব্রতকর সমস্যায় ভুগতে হয় অনেকেরই। এই সমস্যাটি যে কোন বয়সের ছেলে অথবা মেয়ের দেখা দিতে পারে। অকালে চুল পেকে যাবার পেছনে থাকতে পারে বিশেষ কিছু কারণ। তার মাঝে অন্যতম কিছু কারণ হল জিনগত সমস্যা, বংশগত সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, চুলে মেলানিনের অপ্রাতুলতা প্রভৃতি। এছাড়াও আরও অনেক কারণে চুল পেকে যাবার সমস্যাটি দেখা দেয়।
যাদের অকালে চুল পেকে যাবার সমস্যাটি রয়েছে তারা অনেক সময় এ থেকে পরিত্রান পাবার উপায় খুঁজে থাকেন,কিন্তু সঠিক সমাধান পাচ্ছেন না। আজকের এই লেখাতে আমি খুব সহজ কিছু উপাদান ব্যবহার করে সহজ উপায়ে চুল পেকে যাবার প্রতিকার তুলে ধরলাম। এই সকল উপাদান চুলে পুষ্টি জোগাতে এবং চুলে মেলানিন এর মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। যার ফলে সাদা হয়ে যাওয়া চুল গাঢ় হতে শুরু করে। পেঁয়াজের রস পেঁয়াজে থাকা কিছু বিশেষ এনজাইমের জন্যে চুল পেকে যাওয়ার সমস্যা কমে যায়। ক্ষেত্র বিশেষে বন্ধ হয়ে যায় এবং চুল কালো হতে শুরু করে। নিয়মিত ভিত্তিতে চুলে পেঁয়াজের রস ব্যবহার করলে খুব ভালো ও দ্রুত উপকার পাওয়া সম্ভব হয়। ব্যবহারবিধি পেঁয়াজ ছেঁচে নিয়ে তার রস চুলের গোঁড়ায় সরাসরি লাগাতে হবে। পুরো মাথার চুলে পেঁয়াজের রস লাগানো হয়ে গেলে ২০-৩০ মিনিট সময় অপেক্ষা করতে হবে। এরপর ঠাণ্ডা অথবা সাধারণ তাপমাত্রার পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২-৩ বার ব্যবহারে লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। রঙ চা রং চা সাদা হয়ে যাওয়া চুলের সমস্যা দূর করতে এবং চুলের রঙ গাড় করতে খুব ভালো কাজ করে থাকে। এটা চুলের পুষ্টি জোগাতে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে। ব্যবহারবিধি এক কাপ পরিমাণ রঙচা তৈরি করে সেটা ঠাণ্ডা করে এরপর চুলে দিতে হবে। চুলে পানিটি দেওয়ার পর ১৫-২০ মিনিট সময় অপেক্ষা করে এরপর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। মেহেদীপাতা চুলের পেকে যাওয়ার সমস্যার ক্ষেত্রে অন্যতম সহজ সমাধান হলো মেহেদীপাতা ব্যবহার করা। সাদা হয়ে যাওয়া চুলকে একদম গোঁড়া থেকে পুষ্টি জোগাতে এবং চুলের সাদাভাব ঢেকে ফেলতে মেহেদীপাতা সবচাইতে দারুণ কাজ করে। চুলের পাকাভাব কমানোর পাশাপাশি চুলকে শক্ত করার জন্যেও মেহেদীপাতা দারুণ উপকারী প্রাকৃতিক উপাদান। ব্যবহারবিধি মেহেদীপাতা ভালোভাবে বেটে নিয়ে সেটা চুলের গোঁড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এক ঘণ্টা সময় কিংবা তারও অধিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন চুলের মেহেদী বাটা শুকিয়ে আসে। শুকিয়ে গেলে হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। আমলকী চুলের যেকোন সমস্যার ক্ষেত্রে আমলকীর ব্যবহার অগন্য। আমলকী রক্ত চলাচলের উপর প্রভাব ফেলে থাকে বলে চুলের গোড়া মজবুত হয়। একইসাথে প্রাকৃতিক এই উপাদান চুলের মেলানিন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। ব্যবহারবিধি নারিকেল তেলের সাথে আমলকির রস মিশিয়ে নিয়ে হালকা তাপে গরম করতে হবে। এরপর কুসুম গরম আমলকী তেল মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট ধরে ম্যসাজ করতে হবে। ম্যাসাজ করা হয়ে গেলে এক ঘণ্টা মাথায় তেল রেখে দেওয়ার পর হারবাল যেকোন শ্যাম্প্যু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২-৩ বার এই উপায়ে আমলকী তেল তৈরি করে চুলে যত্ন করে লাগালে চুল পেকে যাওয়ার সমস্যা কমে যাবে এক মাসের মাঝেই। আলুর খোসা জনপ্রিয় সবজী আলু আমাদের সবার বাসাতেই থাকে। আলুর খোসা ছিলে ফেলার পর নিশ্চয় ফেলে দেওয়া হয়। তবে আজকে আলুর খোসার চমৎকার এই ব্যবহারটি জানার পরে আলুর খোসা আর ফেলে দেবার প্রয়োজন হবে না। আলুর মতো আলুর খোসাতেও থাকে প্রচুর পরিমাণে স্টার্চ অথবা শ্বেতসার। যা খুব দারুণভাবে চুলের পেকে যাবার সমস্যার ক্ষেত্রে সমাধান স্বরূপ কাজ করে থাকে। ব্যবহারবিধি এক মুঠো আলুর খোসা ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে। ৫ মিনিট সময় পর চুলার আগুন বন্ধ করে দিতে হবে। এরপর পাতিলের পানি ঠাণ্ডা করে ফেলতে হবে। আলুর খোসাগুলো ছেঁকে ফেলে দিয়ে এই পানিটি দিয়ে চুল খুব ধীরে ধীরে ধুয়ে ফেলতে হবে। পাঁচ মিনিট সময় চুলে এই পানি রেখে দেবার পর হালকা উষ্ণ পানির সাহায্যে চুল আবারও ধুয়ে ফেলতে হবে।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ BNCC Job Circular 2024

Bangladesh National Cadet Corps job Circular 2024

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিএনসিসি ০৭ টি পদে মোট ৯৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। BNCC Job Circular 2024 পদের নাম: সুপারিনটেনডেন্ট পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা। পদের নাম: অফিস সহকারী পদ সংখ্যা: ৪৫ টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। পদের নাম: অফিস সহায়ক পদ সংখ্যা: ২২ টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। পদের নাম: মালী পদ সংখ্যা: ০৬ টি। শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাশ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। পদের নাম: নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা: ১৯ টি। শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাশ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। পদের নাম: আনস্কিল্ড লেবার পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাশ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদ সংখ্যা: ০৫ টি। শিক্ষাগত যোগ্যতা: অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে http://bncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন শুরুর সময়: ০৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। Apply বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: নতুন চাকরির খবর সবার আগে পেতে



অল্প বয়সেই ধনী হতে চান? এ টিপসগুলো অনুসরণ করুন

 অল্প বয়সেই ধনী হতে চান? এ টিপসগুলো অনুসরণ করুন




পৃথিবীর সবাই চায় ধনী এবং সম্পদশালী হতে আপনিও নিশ্চয়ই চান? কিন্তু সঠিক ও স্পষ্ট দিকনির্দেশনার অভাবে নিশ্চয়ই কোন পথ খুঁজে পাচ্ছেন না। ইন্টারনেটে ‘কিভাবে অল্প বয়সে সম্পদশালী হওয়া যায়’ এমন ভিডিও দেখে এবং আর্টিকেল পড়ে পড়ে মুখস্ত করে ফেলেছেন কিন্তু আদৌ কোন সফলতার দেখা পাননি? নিরাশ কিংবা মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। সম্পদশালী হওয়া রাতারাতি কোন ব্যাপার নয়। এটি একটি জীবন-দর্শন। সুতরাং, সম্পদশালী হবার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করতে হবে।ব্যাপারটি খুব একটা কঠিন নয় , প্রয়োজন শুধু একটি স্পষ্ট মানসিকতা এবং সঠিক জীবন-ব্যবস্থার। চলুন তবে কথা না বাড়িয়ে কৌশলগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।


নিজস্ব ছোটখাটো ব্যবসা শুরু করুন

আপনার ব্যবসা যেন সফল হয় এবং আপনি যেন একজন সফল ব্যবসায়ী হিসেবে সকলের মাঝে সমাদৃত হতে পারেন, সেজন্যে নিম্নোক্ত কিছু পয়েন্ট মাথায় রাখুনঃ

– আপনি যা-ই করছেন, সেটিকে ভালোবাসুন। এমন কোন বিষয়ে ব্যবসা শুরু করুন যেটির ব্যাপারে আপনি যথেষ্ট আগ্রহী এবং সম্পূর্ণ ধ্যান-জ্ঞান একই কাজে লাগাতে পারবেন। এটি প্রত্যেকটি সফল ব্যবসায়ীর একটি সাধারণ বৈশিষ্ট্য।

– নিজের ব্যবসায়কে গুরুত্ব দিন। প্রতি মাস কিংবা নির্দিষ্ট সময়ের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সে অনুযায়ী কাজ করতে থাকুন। সর্বদা চোখ-কান খোলা রাখুন এবং যেখানে যেভাবে পারেন ব্যবসায় সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে থাকুন। এক্টু-আধটু ভুল হলেও কোনভাবে ভেঙ্গে পড়বেন না, বরং ভুল থেকেই শেখার মানসিকতা পোষণ করুন।

– ব্যবসায় পরিকল্পনার কৌশল অনুসরণের চেষ্টা করুন। আজ থেকে পাঁচ বছর কিংবা দশ বছর পর আপনি আপনার ব্যবসায়কে কোন পর্যায়ে দেখতে চান, তার ছক আজই কেটে ফেলুন। সুপরিকল্পিত উপায়ে এগোলে সমগ্র ব্যাপারটিই সহজ মনে হবে আপনার কাছে।

বিনিয়োগ করার পরিকল্পনা করুন

হাতের কাছে কিছু টাকা জমানোর পর সেগুলো বিনিয়োগ করার সুযোগ খুঁজুন। আমাদের আশেপাশে এমন অনেক সংস্থাই আছে কিন্তু সেগুলোর ব্যাপারে আমরা খুব একটা জানিনা। প্রযুক্তি সম্পর্কিত কোন স্টার্ট-আপ কোম্পানি কিংবা ছোটখাটো ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন যেগুলো মানুষের মনোযোগ আকর্ষণ করে। তাদের সঙ্গে কথা বলুন এবং শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগ করুন। অবশ্যই, ভালো মত খোঁজ নিয়ে তারপরেই কাজগুলো সম্পাদন করবেন।

নতুন নতুন আইডিয়ার উদ্ভাবন করুন

দর্শনবিদ্যায় একটি কথা প্রচলিত আছে যে, ‘একটি আইডিয়া কিংবা ধারণা আপনার সমগ্র জীবন বদলে দিতে পারে’। কথাটি কিন্তু একদম দিনের আলোর মত সত্য। এখানে কিন্তু কিভাবে অর্থ উপার্জন করবেন সে ধারনার কথা বলা হচ্ছে না বরং জীবনের আর্থিক এবং সামাজিক বাধাসমূহ কিভাবে এড়িয়ে চলবেন সে উপায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে।

উদাহরণস্বরুপ বলা যায়- ল্যারি পেইজ এবং সার্জি ব্রিন গুগল উদ্ভাবন করেছেন। মার্ক জাকারবার্গ ফেসবুক, লালিত মোদি আইপিএল এর চিন্তা মাথায় এনেছেন, জ্যান কৌম হোয়াটসঅ্যাপ আবিষ্কার করেছেন। আপনিও এমন কিছু ধারনা মাথায় আনতে পারেন যেটি আপনার এলাকা, সমাজ কিংবা দেশের জন্যে নতুন।

অযাচিত খরচ করা বন্ধ করে ফেলুন

অতিরিক্ত ব্যয়বহুল পোশাক, জুতো, রোদচশমা কিংবা গহনার চলন্ত বিলবোর্ড হবার কোন দরকার নেই। নিজস্ব বাড়ি এবং গাড়িকে এমনভাবে সাজানোর কী দরকার যখন সেটি আপনার মাসিক বাজেটকে অতিক্রম করে ফেলে? আপনি যদি সত্যিই সম্পদশালী হতে চান তবে এ অভ্যাস গড়ে তুলুন। আপনাকে অবশ্যই অপ্রয়োজনীয় খরচ করা এড়িয়ে চলতে হবে এবং প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণে কিছু অর্থ সঞ্চয় করতে হবে। আজ থেকেই না হয় শুরু করুন এ অভ্যাস?

কঠোর পরিশ্রম করে ব্যক্তিগত আয় বৃদ্ধি করুন

শুনে ভড়কে গিয়েছেন? কীভাবে বাড়াবেন  ব্যক্তিগত আয়? আপনি যদি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরী করেন তাহলে নিজের বর্তমান ক্যারিয়ারের দিকেই মনোনিবেশ করুন। কর্মক্ষেত্রে ব্যক্তিগত অর্জন ধীরে ধীরে উন্নত করার চেষ্টা শুরু করুন আজ থেকেই। চাকরীকে শুধুমাত্র আয়ের উৎস হিসেবে গ্রাহ্য না করে ক্যারিয়ার উন্নত করার সূচক হিসেবে গ্রহণ করুন। সম্পূর্ণ মনোনিবেশ করুন এটির প্রতি, তবেই আপনি ভালো কিছু করার আশা করতে পারবেন।

ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরি করুন

কোন বিষয়ের প্রতি আপনার অত্যধিক শখ কিংবা আগ্রহ আছে? সেটি হতে পারে ফুটবল, গাড়ি, কোন সেলিব্রিটি, গেইম খেলা, গান শোনা কিংবা যেকোন ব্যাপার। প্রথমে একটি ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করুন সে সম্পর্কে এবং নিজের মতামত ব্যক্ত করা শুরু করুন জনসাধারণের উদ্দেশ্যে। এক্ষেত্রে, উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে নিজের ব্লগকে একটি সমৃদ্ধ করে নিন।

অভিজ্ঞ মার্কেটার হিসেবে যাত্রা শুরু করতে হলে আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনি আপনার রিভিউ এর লিংকগুলো প্রকাশ করতে পারবেন।

সঞ্চয়ী হোন

অন্য কোন কৌশল অবলম্বন করতে যত সময়ই নেন না কেন আপনি, এটি আজ থেকেই আরম্ভ করুন। বাবা-মা কিংবা শিক্ষকের সঙ্গে আলোচনা করে দেখুন যে কোন প্রক্রিয়ায় আপনি খুব দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারবেন। প্রতি মাসে অন্তত ১,৫০০ টাকা জমান এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ান। এক বছরের মধ্যে দেখবেন বেশ অনেক পরিমাণ টাকা জমে গিয়েছে। অযথা যেকোন খরচ বাদ দিলে খুব সহজেই কোন ধরনের ঝক্কি ছাড়াই আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন।

আত্মবিনিয়োগ করুন

পড়াশোনা শেষ করে সন্তোষজনক ডিগ্রী অর্জন করুন। আপনি যদি পড়াশোনার পাশাপাশি কাজ করেন তাহলে সে আয় দিয়ে নিজস্ব খরচ নির্বাহ করুন। আপনি চাইলে নতুন কোন কাজ শিখতে পারেন কিংবা নতুনভাবে নিজের দিকে মনোযোগ দিতে পারেন। যেমন- স্বাস্থ্যমসম্মত খাবার খাওয়া, শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলা।

এ অভ্যাসগুলো গড়ে তোলার মাধ্যমে আপনি শুধুমাত্র নিজের আত্মবিশ্বাস এবং কর্মঠই করবেন না, বরং এর সঙ্গে আপনার প্রফেশনাল আয় বৃদ্ধি পাবে এবং আপনি খুব দ্রুত সম্পদশালী হয়ে উঠবেন।

বড় বড় স্বপ্ন দেখতে কোন মানা নেই। অল্প বয়সে সম্পদশালী হবার জন্যে হাজার হাজার উপায় আছে। সৎ পথে চলুন, নির্দিষ্ট কিছু কৌশল খুঁজুন এবং সেগুলোতেই সম্পূর্ণ মনোনিবেশ করুন। শুভকামনা রইলো।


যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DYD Job Circular 2024

 যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DYD Job Circular 2024



Department of Youth Development (DYD) Job Circular 2024 যুব উন্নয়ন অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। যুব উন্নয়ন অধিদপ্তর ০৯ টি পদে মোট ১২০ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Department of Youth Development Job Circular

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা:  বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (পোশাক)
পদসংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশসহ পোশাক তৈরী ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)
পদসংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশসহ পোশাক তৈরী ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: প্রদর্শক
পদ সংখ্যা: ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম: হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ৫৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান কাম-পাম্প অপারেটর
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশসহ ৬ মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:



নতুন চাকরির খবর সবার আগে পেতে


ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি DMP Job circular 2024

 



ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি DMP Job circular 2024



 Dhaka Metropolitan Police (DMP) Job Circular:  ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কার্যালয়ে শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স ০৩ টি পদে ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dmp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৩ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: