সর্বদাই আমরা আছি আপনাদের সাথে

গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Grameen Bank Job Circular 2024

গ্রামীণ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক নিয়োগ প্রকাশের তারিখ: ১৮, ২১ নভেম্বর ২০২৪ চলমান নিয়োগ: ০২টি পদের সংখ্যা:অসংখ্য জন
বয়সসীমা:১৮-৩০ বছর শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ চাকরির ধরন: বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েব সাইট: www.grameenbank.org আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ও ০৮ ডিসেম্বর ২০২৪ আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে নিয়োগ প্রকাশের সূত্র: বিডিজবস.কম ও দৈনিক প্রথম আলো
(সূত্র: দৈনিক প্রথম আলো ২১ নভেম্বর ২০২৪) গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ পদ্ধতি: ক) নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। খ) নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ৯,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০ টাকার বেতন স্কেলে ‘কেন্দ্র ব্যবস্থাপক’ পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। গ্রামীণ ব্যাংক নিয়োগ – ০২ চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। গ্রামীণ ব্যাংক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পাবে। চাকরিতে আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৪ বিকাল ৫:০০ টা পর্যন্ত। এই পােস্টের মাধ্যমে আমরা গ্রামীণ ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তিটির আবেদন যােগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়ােগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Grameen Bank Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি। পদের নামঃ ব্যবস্থাপনা পরিচালক পদ সংখ্যাঃ নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। শিক্ষা স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বয়সসীমাঃ ২৫-১১-২০২৪ তারিখে বয়স ৪৫-৫৮ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতনঃ ব্যাংকের প্রচলিত নিয়মে/আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণের বা SME প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছেন এবং মাঠ পর্যায়ে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদারকিতে নেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকতে হবে। প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ের অপারেশন, অর্থ ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামীণ ব্যাংক এর দর্শনকে ধারণ করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে। অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগে (Communication Skill) দক্ষতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ গ্রামীণ ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ আপনি যদি গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চাকুরীর অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি ও আবেদনপত্র আগামী ২৫-১১-২০২৪ তারিখের মধ্যে চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬ বরাবরে আবেদন করে বিভাগ প্রধান (ভারপ্রাপ্ত), মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬ এ পাঠাতে হবে। আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় : ২৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
Similar Videos

0 Comments: